ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, উদ্ধার ও গ্রেফতার ২ “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ”  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ : দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান গোপালগঞ্জ বিল থেকে জাল উঠানোকে কেন্দ্র করে দুই গ্রাম পুলিশকে মারপিট  সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

গোপালগঞ্জ বিল থেকে জাল উঠানোকে কেন্দ্র করে দুই গ্রাম পুলিশকে মারপিট 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:৫২ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : “তোদের বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে” বলে দুই গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

আজ বুধবার ২৩ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামে এঘটনা ঘটে।

আহতরা হলেন, ডুমুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোহাম্মদ ইউসুফ শেখ ও ৯ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ শ্যামল কুমার বিশ্বাস।

এদের মধ্যে ইউসুফ শেখ গুরুতর আহত অবস্থায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১ টায় মৎস্য কর্মকর্তার নির্দেশে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড়-ডুমুরিয়া বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করতে যান ৪ গ্রাম পুলিশ ও একজন দফাদার।

প্রায় ৩০-৪০ টি জাল উদ্ধারের পর একটি নৌকা নিয়ে ওই এলাকার তিন জন লোক বিলে গিয়ে তাদের মারধর শুরু করে। এতে দুই গ্রাম পুলিশ ইউসুফ ও শ্যামল আহত হয়। পরে তারা চলে গেলে বাকি গ্রাম পুলিশ ও দফাদার আহত দুজনকে উদ্ধার করে টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করে।

আহত গ্রাম পুলিশ শ্যামল কুমার বিশ্বাস বলেন, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছারের নির্দেশে বড়-ডুমুরিয়া বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করতে যাই। ৩০-৪০ টি জাল উদ্ধারের পর ৩-৪ জন লোক একটি নৌকায় করে আমাদের কাছে এসেই “তোদের বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে? অনেক টাকার ঋণ সহ চারটা মামলা আছে! যদি সাজা হয় হবে, আজকে তোদের ছাড়বো না বলে মারধর শুরু করে।

প্রত্যক্ষদর্শী দফাদার অনন্ত বৈদ্য বলেন, তারা মারধর করে চলে যাওয়ার পর আহত দুই গ্রাম পুলিশকে আমরা হাসপাতালে ভর্তি করি। দুজনের মধ্যে গ্রাম পুলিশ ইউসুফ গুরুতর আহত অবস্থায় টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর আহত গ্রাম পুলিশ শ্যামল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, দুই গ্রাম পুলিশকে মারধরের পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকাবাসীদের সাথে কথা বলে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।

এছাড়া আহত গ্রাম পুলিশদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এঘটনায় এখনো কোন অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :