ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে কলেজ ছাত্র হত্যা মামলার প্রধান আসমী গ্রেফতার ডেঙ্গু মশা ‘বেয়াদব’ : ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৯৮ রাজিবপুরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ ও মিছিল চরফ্যাশনে ডোবা থেকে গলা ও পেট কাটা যুবকের মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবকলীগ সভাপতি চেয়ারম্যান পদে পূর্ণ বহাল বাংলাবান্ধা স্থলবন্দরে ভুটানের গাড়ি চালককে মারধরের অভিযোগ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জিসাসের সমাবেশ তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত : ‘পর্যটননগরী’ ঘোষণার দাবি

চরফ্যাশনে ডোবা থেকে গলা ও পেট কাটা যুবকের মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:০২ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে ফোন করে বাড়িতে ডেকে নেয়ার পর বসার পন্ডিত (৩৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হন। পরদিন একটি ডোবা থেকে তাঁর গলায় দাগ ও পেট কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের বসতঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

রবিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলার নজরুল নগর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ২৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে স্থানীয় সালমা নামে এক নারী ফোন করে বসার পন্ডিতকে তাঁর বাড়িতে ডেকে নেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন বসার পণ্ডিত।

আজ রবিবার বেলা ১২ টার দিকে সালমার বাড়ির সামনে কচুরিপানায় ভরা একটি ডোবা থেকে গলায় দাগ ও পেট কাটা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সন্দেহভাজন সালমা ও তাঁর স্বামী সাহিদুর রহমানকে আটক করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।

নিহত বসার পণ্ডিত উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে। সন্দেহভাজন সালমা একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুল মৃর্দার মেয়ে।

এ দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ, চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান এবং দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবিরসহ পুলিশের সদস্যরা।

নিহতের বাবা আবুল কাশেম বলেন, আমার ছেলেকে ফোন করে বাড়িতে ডেকে নেয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। পরে গলায় দাগ ও পেট কাটা অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান পিপিএম জানান, ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন সালমা ও তাঁর স্বামীকে আটক করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :