তেঁতুলিয়া প্রেসক্লাব নবনির্বাচিত সভাপতিকে আলেম-ওলামাদের সংবর্ধনা
- আপডেট সময় : ০৮:১৭:১২ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের নির্বাচনে গণমাধ্যম ব্যক্তিত্ব দৈনিক দিনকাল তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি, শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, জাতীয়তাবাদী ওলামা দলের তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ সোহরাব আলী পুনরায় তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায়ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল তেঁতুলিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
শনিবার সকালে তেঁতুলিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা ওলামা দলের সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা ওলামা দলের যুগ্ন আহবায়ক মাওলানা মোহাম্মদ আরশেদ আলী, ৭ নং দেবনগর ইউনিয়ন ওলামা দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী, সদর ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, দেবনগর ইউনিয় ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ সাদিউল ইসলাম, হাফেজ মাওলানা মুহাম্মদ মমিনুল ইসলাম, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো, আশিক ইকবাল, ৪ নং শালবাহান ইউনিয়ন এমপি প্রতিনিধি এডভোকেট ইয়াসিন-উল হক দুলাল, ৪ নং ইউনিয়ন ওলামাদের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ২ নং ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ আব্দুর জব্বার মাওলানা মোঃ হাবিবুল্লাহ ও আরিফুল ইসলাম প্রমূখ। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আগামী পহেলা অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কার্যক্রম সম্পর্কে আলোচনা শেষে অনুষ্ঠানে সমাপ্তি করা হয়।



















