ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান খুলনায় ভাত চুরির অভিযোগে শিক্ষার্থীকে পিটিয়ের হত্যার অভিযোগ  ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান চরফ্যাশন উপজেলা সমিতির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ চিকিৎসাবিহীন আর কত প্রাণ ঝরলে শেষ হবে নির্মাণকাজ  দিরাইয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ : দুই ইউটিউবারের বিরুদ্ধে থানায় লিখিত আবেদন চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বিশ্বম্ভরপুর চালবন চেকপোস্ট

পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:৪৫ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার ১৯ সেপ্টেম্বর দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

এ সময় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ মামুন রনিক, জেলা বিএনপি নেতা ইউনুস শেখ সহ যুবদলের শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

জেলা বিএনপি কার্যালয় থেকে হাতে ঝাড়ু ও গ্লাভস, মাথায় ক্যাপ পড়ে নেতাকর্মীরা সড়কের ময়লা বালতিতে সংগ্রহ করতে জেলা শহরের বিভিন্ন সড়ক হয়ে আধুনিক সদর হাসপাতালে গিয়ে কর্মসূচি শেষ করেন।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ের মানুষকে সচেতন করে ডেঙ্গু মোকাবেলা করতে এই উদ্যোগ। সেই সাথে শহড়ের প্রধান সড়কগুলো থেকে ময়লা পরিস্কার করে পঞ্চগড় বাসীকে সচেতন করা হচ্ছে বলে জানান নেতাকর্মীরা।

জেলা যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান বাবু বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়তে পঞ্চগড় জেলা যুবদল যেকোনো নির্দেশনা মেনে দেশের উন্নয়নে কাজ করতে বদ্ধ পরিকর।

জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, যুবদলের এই মহতি কাজের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশে কেমন রাজনীতি চলবে তারই একটি চিত্র ফুটে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :