ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের ৩৫ সদস্যের কমিটিতে জিয়াউর সভাপতি রেদুয়ান সম্পাদক সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র কলারোয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস : এসএম জিলানী গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

সাতক্ষীরা ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়াতে ও গ্রাহকদের সচেতন করার লক্ষ্যে সাতক্ষীরায় এক র‌্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাতক্ষীরা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশ ও র‌্যালিতে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক, সাতক্ষীরা প্রধান অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস এম এ কাইয়ুম, সহকারী মহাব্যবস্থাপক মো. রুহুল কুদ্দুস এবং সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. আব্দুস সেলিম।

অনুষ্ঠানে মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস এম এ কাইয়ুম বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম পূর্বশর্ত হলো লেনদেনকে ক্যাশলেস করা। বাংলা কিউআর কোডের মাধ্যমে যেকোনো ব্যাংকের গ্রাহক সহজেই নিরাপদ ও দ্রুত লেনদেন করতে পারবেন। প্রান্তিক পর্যায়েও এই প্রযুক্তি পৌঁছে দিতে কৃষি ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

সহকারী মহাব্যবস্থাপক মো. রুহুল কুদ্দুস তাঁর বক্তব্যে বলেন, “নগদ টাকার ঝুঁকি এড়াতে ও ডিজিটাল লেনদেনে উৎসাহ বাড়াতে ব্যাংকগুলো এখন গ্রাহকদের নানা সুবিধা দিচ্ছে। বাংলা কিউআর ব্যবহার বাড়লে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।”

সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. আব্দুস সেলিম উপস্থিত গ্রাহকদের উদ্দেশে বলেন, “আমাদের লক্ষ্য শুধু ব্যাংকিং সুবিধা দেওয়া নয়, বরং গ্রাহকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। এখন থেকে খুচরা কেনাকাটা থেকে শুরু করে সব ধরনের লেনদেন স্মার্টফোনের মাধ্যমে সহজ ও নিরাপদ করা সম্ভব।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিআরএম (CRM) অফিসের কর্মকর্তা, সাতক্ষীরা শাখার কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকের গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :