শিরোনাম :
আইডিইবি’র কেনিক নির্বাচনে “শিক্ষা প্রশিক্ষন সম্পাদক” পদে মনোনয়ন পত্র ক্রয় করলেন ইঞ্জিনিয়ার কামাল হোসেন কারানির্যাতিত নেতাদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুজ্জামান কামরুলের আনন্দ ভ্রমণ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বদলীর দাবীতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি গৌরারং ইউনিয়নে ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের মধ্যে নগদ টাকা ও চাল বিতরণ   বড় পর্দায় বিশ্বকাপ দেখার আয়োজন করলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা- ২০২৬ উদ্বোধন কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে এক বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা বোদায় ফেসবুকে এডিট করা ভিডিও প্রচারের প্রতিবাদ জানিয়ে সাবেক ইউপি সদস্যের সংবাদ সম্মেলন  ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু : পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সাবেক এমপি বাহার ‘ইসলাম ও মাদরাসাবিরোধী’ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি টকশোতে সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহারের কথিত ইসলাম ও মাদরাসাবিরোধী বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন, মহানগর শাখা।

বৃহস্পতিবার ১১ জুন কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারি মুফতি শানছুল ইসলাম জিলানী লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক টকশোতে বাহাউদ্দীন বাহার দেশের মাদরাসা শিক্ষাব্যবস্থা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন এবং কুমিল্লার জনগণের প্রতি হুমকিমূলক বক্তব্য দিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে এসব বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মাদরাসাগুলো দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ধরনের বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর বলে তারা মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, উসকানিমূলক বক্তব্য ও বিভাজনমূলক রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031