ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল ‘সরকার ফ্যাসিজমের পথে এগোচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলন’ : মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকটের দায় আমদানি নির্ভর নীতির কারণেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী  নান্দাইল উপজেলা সার ও বীজ ডিলার মনিটরিং সভা অনুষ্ঠিত  টুলবক্সে ৩০ লাখ টাকার ইয়াবা! দেলদুয়ারে সিএনজিসহ মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের বাসিন্দা পরিচয়ে পঞ্চগড়ে ঘুরছিল কিশোর, অনুসন্ধানে মিলল রোহিঙ্গা পরিচয় ভুল চিকিৎসায় গর্ভস্থ শিশু মৃত্যুর অভিযোগ : পঞ্চগড়ে পদার্থবিজ্ঞানের ছাত্রীর ‘ফার্মেসি খুলে ডাক্তারি’ রাজিবপুরে সন্তানের পিতৃত্বের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু

রাত পোহালেই বিয়ে, হটাৎ বিদ্যুতের তারে হাত লেগে কনের মায়ের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:২৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। রাত পোহালেই মেয়ের বিয়ে। এরই মধ্যে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন কনের মা রসেনা বেগম (৫০)। এতে বিয়ের আনন্দ মুহূর্তেই ফিকে হয়ে পরিণত হয়েছে শোকে।

দুর্ঘটনাটি ঘটেছে বুধবার ২৬ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভাণ্ডারু গ্রামে। নিহত রসেনা বেগম ওই গ্রামের ইলিয়াস প্রামাণিকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ২৭ আগস্ট পারিবারিকভাবে রসেনা বেগমের মেয়ে ইসিরনের (২২) বিয়ে হওয়ার কথা ছিল হাড়িভাসা ইউনিয়নের সাহেব বাজার ব্যাংক পুকুর এলাকার এক যুবকের সাথে। সে উপলক্ষে বুধবার রাতেই বাড়িতে বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হচ্ছিল। পুরো বাড়ি সাজানোর পাশাপাশি বরযাত্রী ও অতিথিদের আপ্যায়নের জন্য রাতে গরুও জবাই করা হয়।

বিয়ের আয়োজনের অংশ হিসেবে বাড়ির কাজ করছিলেন কনের মা রসেনা বেগম। একপর্যায়ে বাড়িতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তার বাম হাত দিয়ে সরাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রসেনা বেগমের মৃত্যুর ঘটনায় বিয়েবাড়ি ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এ ঘটনার পর সাময়িকভাবে বিয়ে পিছিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পরিবার।

এ বিষয়ে নিহতের ভাগিনা সাইফুল ইসলাম বলেন, আমাদের পরিবারের সবাই বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত ছিল। এর মধ্যে বাড়ির কাজ করার সময় আমার ফুফু বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি শোনার পর মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল। ঘটনা তদন্ত পূর্বক বৈদ্যুতিক স্পৃষ্টে রসেনা বেগমের মারা যাবার বিষয়টি সামনে আসায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাত পোহালেই বিয়ে, হটাৎ বিদ্যুতের তারে হাত লেগে কনের মায়ের মৃত্যু

আপডেট সময় : ১০:১৯:২৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬