ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭ ভাসানী পরিষদ মাভাবিপ্রবি শাখার নেতৃত্বে ইপিয়ার-হাবিবুর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুবদল নেতা এমপি নয়নের ঢাকা ত্যাগ পঞ্চগড়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পাসপোর্ট হারিয়ে দিশেহারা তিন ভারতীয় নাগরিক কলাপাড়ায় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় সড়ক ও ড্রেন পরিচ্ছন্নতা আন্ধারমানিক সেতু পরিচ্ছন্নতা অভিযানে কৃষকরা তেলের পরিমাপ কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:১৯ অপরাহ্ণ, শনিবার, ৩০ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ এ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের ক্যারিয়ার উন্নয়নে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের জন্য ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ মে সকাল ১০টায় কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ROLE_উত্তরিয় ও গৌড়ের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবীদ ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক এবং ROLE উত্তরির প্রতিষ্ঠাতা মোঃ বায়েজীদ সরকার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের(বিডা) সহকারী পরিচালক ও (৪৬ তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত) মো:শরিয়তুল্লাহ। এছাড়াও বক্তব্য দেন ROLE ম্যানেজমেন্ট টিম এক্সিকিউটিভ ও আমেরিকান ব্রান্ড লে মেরিডিয়ানে কর্মরত আবু বাক্কার দেওয়ান অমি (DU, MSc Malaysia),

ডাকসুর হল সংসদ ও গৌড়ের সভাপতি মোঃ তাজকির,বাংলাদেশ অনূর্ধ্ব ২০ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মোঃ ইউসুফ আলী, জাতীয় কারাটে চ্যাম্পিয়নশিপের ৯ বারের গোল্ড মেডেলিস্ট মাউনজেরা বর্না, জার্মানির পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় চান্সপ্রাপ্ত মোঃ নূর আলম, কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ এবং গৌড় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ ছাত্ররাসহ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সভাপতি মোঃ তাজকিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ROLE উত্তরির মেম্বার, শামসুল হক ড্যানি, আব্দুল আহাদ উপস্থাপিকা উম্মে তাবাসসুম ঊর্মি, কন্টেন্ট ক্রিয়েটর আহসানুল কবির, সমাজসেবক আতিক হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে ১০০ জনের অধিক ছাত্রছাত্রী ও চাকরি প্রত্যাশীরা উপস্থিতি ছিলেন।

সেমিনারে চাকরির প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা, বিসিএস প্রস্তুতি, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।

বক্তারা বলেন, উত্তরবঙ্গের শিক্ষার্থী ও জনগণ এখনও নানা ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এই অঞ্চলকে এগিয়ে নিতে ROLE_উত্তরিয় দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির উদ্যোগে অনলাইন ও অফলাইনে নিয়মিত ক্যারিয়ার সেমিনার, চাকরির প্রস্তুতি, বিসিএস, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বক্তারা আরও জানান, ROLE_উত্তরিয়’র অধীনে ROLE Bankers Forum এবং ROLE Business Forum সমানতালে কাজ করছে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি।

আয়োজকরা জানান, ROLE_উত্তরিয় ফেসবুক গ্রুপে নিয়মিত চাকরি, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট প্রকাশ করা হয়, যা থেকে উপকৃত হচ্ছেন হাজারো শিক্ষার্থী ও চাকরিজীবী। ভবিষ্যতে উত্তরবঙ্গের ঘরে ঘরে শিক্ষার আলো ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :