ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় সড়ক ও ড্রেন পরিচ্ছন্নতা আন্ধারমানিক সেতু পরিচ্ছন্নতা অভিযানে কৃষকরা তেলের পরিমাপ কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান গোপালগঞ্জ ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা, নিহত ১ ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে জয়পুরহাটে সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশষ কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন

কলাপাড়ায় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় সড়ক ও ড্রেন পরিচ্ছন্নতা আন্ধারমানিক সেতু পরিচ্ছন্নতা অভিযানে কৃষকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় সড়ক ও ড্রেন পরিচ্ছন্নতা অভিযানের পর এবার আন্ধারমানিক নদীর উপর নির্মিত সেতু পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে ৫ জন কৃষক।

শনিবার সকালে নীলগঞ্জ ইউনিয়নের কৃষক কামাল গাজীর নেতৃত্বে তারা সেতুর পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। ময়লা আবর্জনায় সেতুর ড্রেনগুলো ভরাট হয়ে যাওয়ায় এবং ডেঙ্গুর বংশ বিস্তার প্রতিরোধে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। তাদের মহতী এ উদ্যোগ স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সামান্য বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় এর আগে গত ১৪ সেপ্টেম্বর তারা কলাপাড়া শহরের বিভিন্ন ড্রেন ও সড়ক পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। আরও ১৫ দিন তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কৃষকরা।

স্থানীয় সাধারণ মানুষের মন্তব্য হলো, কামাল গাজী কোন একজন স্বেচ্ছাসেবক মানুষ, সে বিগত দিনেও অনেক স্বেচ্ছাসেবী এভাবে কাজ করেছেন, এখন দেখলাম যে সে কিছু সংখ্যক কৃষক নিয়ে কলাপাড়ায় সমস্ত রাস্তাঘাট ড্রেন ময়লা পানি জমে থাকে সেগুলোকে বিনা পরিশ্রমিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন, তার সাথে কথা হলে তিনি বলেন আমার এ কাজগুলো করতে আমি স্বাচ্ছন্দ বোধ করি, কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না আমি সাধারণ কৃষক নিয়ে আমি সমাজের এ ধরনের কাজগুলো করে থাকি। আমি একজন সাধারন কৃষক আমি আমার কৃষি কাজের পাশাপাশি সময় বের করে সামাজিক এ ধরনের কাজ করে থাকি।

এ বিষয় নিয়ে কলাপাড়া নির্বাহী কর্মকর্তার সাথে কথা হলে তিনি দেশ রূপান্তরকে জানিয়েছেন, কামাল গাজী একজন সেচ্ছাসেবক কৃষক আমি শুনেছি সে বিগত দিনের এরকম সমাজের বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে যাচ্ছেন তার এ কাজকে আমি সাধুবাদ জানাই। একটু প্রয়োজন হয় আমি একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আমি তা করার চেষ্টা করব। আমি চাই সমাজে এরকম কামাল গাজীর মত মানবিক স্বেচ্ছাসেবক মানুষদের এভাবে সমাজের কাজে এগিয়ে আসা উচিত তাহলে দেশটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজাতে পারব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :