সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫৯:৪২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : যুবসমাজকে মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে আজ ২১ সেপ্টেম্বর সকাল ৯ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ আনুষ্ঠানিকভাবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মিথুন সরকার; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), শাওন রেজা, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা ও ক্রীড়ানুরাগী ব্যক্তিরা।



















