ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:২৫ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : পেশাগত দক্ষতা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানজনক ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ অর্জন করেছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ।

আইনশৃঙ্খলা রক্ষা, চাঞ্চল্যকর ও আলোচিত মামলাসমূহের দ্রুত রহস্য উদঘাটনসহ সার্বিক জনসেবায় অনন্য ভূমিকার জন্য তাঁকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়।

দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, সুদৃঢ় নেতৃত্ব এবং দায়িত্বশীলতার এই স্বীকৃতিকে জেলা পুলিশের প্রতিটি সদস্যের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয় বলে উল্লেখ করেছে গোপালগঞ্জ জেলা পুলিশ। এক অভিনন্দন বার্তায় তারা জানায়, পুলিশ সুপারের এই সাফল্য কর্মকর্তা ও কনস্টেবলদের পেশাগত দায়িত্ব পালনে আরও বেশি উদ্যমী, নিষ্ঠাবান ও জনবান্ধব হতে অনুপ্রাণিত করবে।

জেলা পুলিশের সকল স্তরের সদস্য ও সর্বসাধারণ এবং এই প্রতিবেদক এর পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :