রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল
- আপডেট সময় : ১২:২৮:০৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামের চর রাজিবপুরে বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, সদস্য সচিব আব্দুল হাই সরকার,যুবদল আহবায়ক প্রভাষক রোস্তম মাহমুদ লিখন,ছাত্রদল আহবায়ক মোখলেছুর রহমান ও সদস্য সচিব নাজমুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তারা এসব অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















