ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:৫৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ‘কিউআর’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে শহরের ব্যাংকপাড়ার চাঁদমারীতে এ বুথের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংকের গোপালগঞ্জ শাখা।

এ উপলক্ষ্যে ব্যাংকপাড়ার মোহাম্মদপাড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। চাঁদমারীতে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান কাজী সিহাবুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আ্যড. কাজী জিন্নাত আলী এবং ব্যাংকের ফরিদপুর শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম ।

ব্যাংকের গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিএসএ সুমাইয়া জাহান।

পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথের শুভ সূচনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী সিহাবুল ইসলাম বলেন, ‘একদেশ এক কিউআর, লেনদেন হবে বাংলা কিউঅর। লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

‘ এ ধারাবাহিকতাকে বুকে ধারণ করেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সারা পৃথিবী যেখানে ক্যাশলেস প্রোগ্রামে উদ্বুদ্ধ হচ্ছে, সেখানে বাংলাদেশ অনেক পরে এসেছে। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংকের আদেশক্রমে আমরা চেষ্টা করে যাচ্ছি। মানুষের দোড়গোড়ায় এ সেবা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি । হাট-বাজার , পাড়া মহল্লাসহ সব প্রান্তে আমরা ক্যাশলেস প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। যাতে প্রান্তিক পর্যায়ের মানুষ ক্যাশলেস প্রোগ্রাম বুকে ধারণ করতে পারে।তাদের লেনদেন সফল করতে পারে, এটিই আমাদের উদ্দেশ্য ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :