ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭ ভাসানী পরিষদ মাভাবিপ্রবি শাখার নেতৃত্বে ইপিয়ার-হাবিবুর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুবদল নেতা এমপি নয়নের ঢাকা ত্যাগ পঞ্চগড়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পাসপোর্ট হারিয়ে দিশেহারা তিন ভারতীয় নাগরিক কলাপাড়ায় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় সড়ক ও ড্রেন পরিচ্ছন্নতা আন্ধারমানিক সেতু পরিচ্ছন্নতা অভিযানে কৃষকরা তেলের পরিমাপ কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান গোপালগঞ্জ ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও

টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত বেনজীর আহমেদ টিটো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:২৯ অপরাহ্ণ, শনিবার, ৬ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের কর্মকর্তা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বেনজীর আহমেদ টিটো।

এছাড়া উর্ধ্বতন সহ-সভাপতি পদে স্বপন ঘোষ এবং সহ-সভাপতি পদে খন্দকার রাশেদুল আলম, মো. নুরুল আলম, দুলাল চন্দ্র সাহা ও সৈয়দ যুবায়ের আব্দুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান (স্বপন) এবং সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান খান ও অ্যাডভোকেট মো. জহুরুল ইসলাম জহির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে গত মঙ্গলবার জেলার বৃহত্তম ব্যবসায়ী সংগঠন টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন দীর্ঘ দেড় দশক পর অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে বেনজীর আহমেদ টিটোর নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল বিজয়ী হয়।

নির্বাচনে ‘এ’ গ্রুপের ২০২ জন ভোটারের মধ্যে ১৬৯ জন এবং ‘বি’ গ্রুপের ২৫১ জন ভোটারের মধ্যে ২০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ‘এ’ গ্রুপে ২৮ জন এবং ‘বি’ গ্রুপে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

‘এ’ গ্রুপ থেকে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বেনজীর আহমেদ, মো. নুরুল আলম, নাজমুল আহসান, শংকর সরকার, স্বপন ঘোষ, আকতার হোসেন খান, খন্দকার রাশেদুল আলম, তারেকুল ইসলাম খান ঝলক, বিশ্বজিৎ কুমার সাহা লিটন, মো. আনিছুর রহমান চৌধুরী, মো. সামছুর রহমান চৌধুরী, প্রভাত কুমার ধর, খন্দকার আব্দুল মোকাদ্দেম, দুলাল চন্দ্র সাহা, মির্জা জিয়াউর রহমান, মো. নুরুল ইসলাম রবিন, মো. আব্দুল্লাহ হেল কাফি ও মো. সরোয়ার হোসেন খান।

অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মো. রোকন উদ্দিন, সৈয়দ যুবায়ের আব্দুল্লাহ, মো. ইকবাল হোসেন জুয়েল, মো. আবু সাঈদ চৌধুরী, মো. ফয়জুল ইসলাম, মো. সাইফুল ইসলাম লিটন, কাজী শফিকুল ইসলাম লিটন, মো. আরিফ হোসেন, মীর মিরাজ হোসেন, আজিম উদ্দিন রবিন, পলাশ চন্দ্র বসাক ও খন্দকার নাজমুল হায়দার সৈকত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :