ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় ভাত চুরির অভিযোগে শিক্ষার্থীকে পিটিয়ের হত্যার অভিযোগ  ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান চরফ্যাশন উপজেলা সমিতির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ চিকিৎসাবিহীন আর কত প্রাণ ঝরলে শেষ হবে নির্মাণকাজ  দিরাইয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ : দুই ইউটিউবারের বিরুদ্ধে থানায় লিখিত আবেদন চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বিশ্বম্ভরপুর চালবন চেকপোস্ট গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার কুমিল্লায় ২৩ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দীর্ঘ প্রতীক্ষার অবসান : শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা পুনরায় চালু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৌফিকুর রহমান তাহের,  বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : দীর্ঘদিন বন্ধ থাকার পর সুনামগঞ্জের দুর্গম হাওরাঞ্চল শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবশেষে পুনরায় চালু হয়েছে এক্স-রে সেবা। বুধবার ১৫ জুলাই দুপুরে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই সেবার শুভ উদ্বোধন করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মূলত এক্স-রে টেকনোলজিস্টের অভাবে দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এক্স-রে মেশিনটি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। ফলে স্থানীয় রোগীদের চিকিৎসার জন্য জেলা সদর বা অন্য কোথাও যেতে হতো, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। এখন থেকে এই সেবা পুনরায় চালু হওয়ায় হাওরাঞ্চলের রোগীরা অত্যন্ত সুলভ মূল্যে নিজ এলাকাতেই এক্স-রে সুবিধা পাবে।

সেবাটি উদ্বোধনের পূর্বে জেলা সিভিল সার্জন হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড এবং রান্নাঘরসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের চিকিৎসাসেবার সার্বিক মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা, ডা. যশোবন্ত ভট্টাচার্য, শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত আইচ মজুমদার, ডা. রাজিব বিশ্বাস এবং ডা. উমর ফারুক।

রাজনৈতিক নেতৃবৃন্দ শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল এবং আব্দুল করিম মাস্টারসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন বলেন, শাল্লা একটি দুর্গম হাওরাঞ্চল। এখানকার মানুষের জন্য নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের মূল অগ্রাধিকার। চিকিৎসক ও জনবল সংকটের বিষয়টি আমরা জানি এবং তা দ্রুত নিরসনে আন্তরিকভাবে চেষ্টা করছি। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

দীর্ঘদিন পর এক্স-রে সেবা পুনরায় চালু হওয়ায় হাওরাঞ্চলের পিছিয়ে পড়া সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় নতুন গতির সঞ্চার হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :