কুমিল্লায় ২৩ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৪২:০২ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. নয়ন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-২।
এ সময় তার হেফাজত থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
শনিবার ১৯ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জালুয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি জানায়,১১, একটি বিশেষ আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে জালুয়াপাড়া এলাকা থেকে মো. নয়নকে আটক করা হয়। পরে তার হেফাজতে তল্লাশি চালিয়ে ২৩ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. নয়ন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গোলাবাড়ী গ্রামের আব্দুর রব ভূঁইয়ার ছেলে।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল বলে জানিয়েছে অভিযানকারী দল।
এসআরবি জানায়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসআরবি আরও জানায়,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



















