ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার কুমিল্লায় ২৩ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত মধ্যনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, জব্দ ইঞ্জিনচালিত নৌকা ‎সাতক্ষীরায় আদালতের আদেশ উপেক্ষা করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে এক গৃহবধূর সংবাদ সম্মেলন পঞ্চগড়ে ৬ কোটির সেতু ও সংযোগ সড়ক খুলে দেয়ার দুই মাসেই ধ্বস, এলাকাবাসীর ক্ষোভ  সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা গুড়পুকুরপাড়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব মনসা পূজা

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:২৬ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আবারও দৈনিক গণকণ্ঠ’র প্রতিনিধি গোলাম মোস্তফা মন্টু সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ফয়সাল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোটে তারা নির্বাচিত হন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক দিনকালের মনিরুল ইসলাম বাদল সহ-সভাপতি, ডিবিসি নিউজের জহুরুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, আলোকিড় গৌড়’র সম্পাদক মো. আব্দুল্লাহ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, নয়া দিগন্তের মো. মিজানুর রহমান কুটু, মাহবুবুর রহমান মিন্টু, আমার সংবাদের আজিজুর রহমান শিশির নির্বাচিত হয়েছেন।

গোলাম মোস্তফা মন্টু দশমবারের মতো প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছে। আর দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেলেন তরুণ সাংবাদিক ফয়সাল মাহমুদ। আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবেন।

নির্বাচিত হওয়ার পর যৌথ বিবৃতিতে গোলাম মোস্তফা মন্টু ও ফয়সাল মাহমুদ বলেছেন, জেলায় সাংবাদিকতায় সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে নতুন কমিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত