সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০৮:০৯ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার ১৯ সেপ্টেম্বর ভোর ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের একটি দল ঈশ্বরগঞ্জ থানাধীন আঠারোবাড়ি রায়বাজার গরুহাটা এলাকায় নান্দাইল চৌরাস্তা-কেন্দুয়া সড়কে অভিযান চালায়। এ সময় ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের ফারুক মিয়া (২৭), পিতা মৃত মেহের আলী এবং নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর মাঝপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৩২), পিতা হেলিম মিয়া।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



















