ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা মেডিকেলে ৬০ লাখ টাকার এস্কেলেটর ৮ বছর ধরে অচল, বন্ধ ৩ লিফট : রোগীদের চরম দুর্ভোগ সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২৬ এসএসসি পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান খুলনায় ভাত চুরির অভিযোগে শিক্ষার্থীকে পিটিয়ের হত্যার অভিযোগ 

মধ্যনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, জব্দ ইঞ্জিনচালিত নৌকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৩৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তারেক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের তৈরি টেম্পু নৌকা জব্দ করা হয়।

শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলার ৩ নম্বর চামরদানী ইউনিয়নের ফুলকান্দা বাজারসংলগ্ন বেড়িবাঁধের কাঁচা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মধ্যনগর থানা পুলিশ জানায়, অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন, পিপিএমের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) উৎপল কুমার সাহা, এএসআই (নিরস্ত্র) মো. কাউসার আহম্মদ ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন মো. তারেককে আটক করে দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির বাম কোচর থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি ইঞ্জিনচালিত কাঠের তৈরি টেম্পু নৌকা জব্দ করা হয়।

গ্রেপ্তার মো. তারেক উপজেলার ৩ নম্বর চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের মো. হেকিম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় এসআই (নিরস্ত্র) উৎপল কুমার সাহা বাদী হয়ে শুক্রবার মধ্যনগর থানায় মামলা দায়ের করেন। মামলাটি মধ্যনগর থানার মামলা নম্বর-০৩, তারিখ ১৮/০৯/২০২৬। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৯(ক)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) মো. আব্দুল লতিফের ওপর অর্পণ করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মধ্যনগর থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :