ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা মেডিকেলে ৬০ লাখ টাকার এস্কেলেটর ৮ বছর ধরে অচল, বন্ধ ৩ লিফট : রোগীদের চরম দুর্ভোগ সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২৬ এসএসসি পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান খুলনায় ভাত চুরির অভিযোগে শিক্ষার্থীকে পিটিয়ের হত্যার অভিযোগ 

সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:১৩ পূর্বাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার বাঁকাল যুব মুসল্লিদের আয়োজনে নবর্নিমিত বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ১৭ ও ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শুক্র ও শনিবার ২দিন ব্যাপী ইসলামী কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরনী ও সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার আলহাজ্ব মোজাম্মেল হক এর সভাপতিত্বে ৮০জন প্রতিযোগী নিয়ে বাদ আসর থেকে ৪-৮, ৯-১১ ও ১২-১৫ বছর বয়সী ছেলে মেয়েদের ইসলামী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন হাফেজ আনোয়ার হোসেন, শেখ জাকির হোসেন, শেখ মারুফ আহম্মেদ, এ্যাড: শেখ জাহিদুর রহমান ও সাইফুল ইসলাম বাবু। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব থেকে আলহাজ্ব শেখ জাফরুল্লাহ এর সভাপতিত্বে পুরষ্কার বিতরন ও সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সিরাত মাহফিলের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা থানা মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে মেয়েদের ২টি গ্রুপ ও ছেলেদের ৩টি গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের আকর্ষনীয় পুরষ্কারসহ অংশগ্রহনকারী সকলকে স্বান্তনা পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা শাহাদাত হোসাইন, শেখ মোখলেস আলী, রবিউল আক্তার, জাকির হোসেন, মোর্শেদ হোসেন, মারুফ আহম্মেদ, শেখ শাহিনুর রহমান বাবু, মফিজুর রহমান, আরিফুর রহমান উজ্জল, শামীম, আতাহার সায়েম, ফুয়াদ, রিফাত, আজিম, রিয়াজুল সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাগর ও মোয়াজ্জেম বাবু এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ মোস্তাক আহম্মেদ বাবলু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :