ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা মেডিকেলে ৬০ লাখ টাকার এস্কেলেটর ৮ বছর ধরে অচল, বন্ধ ৩ লিফট : রোগীদের চরম দুর্ভোগ সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২৬ এসএসসি পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান খুলনায় ভাত চুরির অভিযোগে শিক্ষার্থীকে পিটিয়ের হত্যার অভিযোগ 

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:৪৭ পূর্বাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা এবং দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতাসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন অডিটোরিয়ামে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতি।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক শেখ মাহাবুব উল্লাহ। সঞ্চালনা করেন সদস্যসচিব মো. নাসির উদ্দীন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দলিল লেখকদের ন্যায়সংগত বিভিন্ন দাবি ও অধিকার উপেক্ষিত হয়ে আসছে। এসব দাবি বাস্তবায়নের জন্যই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

দলিল লেখকদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা দেওয়া, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল লেখা বা মুসাবিদা এবং রেজিস্ট্রির জন্য দলিল দাখিলের সুযোগ না দেয়া।

এ ছাড়া উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া নতুন লাইসেন্স না দেওয়া, সরকারি খরচে রেজিস্ট্রি অফিসের চত্বরে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ, দলিল লেখা বা মুসাবিদা করার কারণে দলিল লেখকদের আসামি করে মামলা না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়।

সমাবেশে সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা, আশাশুনি, কালিগঞ্জ, দেবহাটা ও শ্যামনগর উপজেলার দলিল লেখকসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে সাতক্ষীরার সব দলিল লেখককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :