বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২৬ এসএসসি পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান
- আপডেট সময় : ১১:৫৬:১৮ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ২৬ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল।
গত বৃহস্পতিবার বিকেল ৪ টিয় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রায়হান উদ্দিন সোহেল বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের সাফল্যের পথে এ গিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে সমাজের সচেতন ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। শিক্ষার্থীদের পাশে থেকে উৎসাহ ও সহযোগিতা করলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



















