ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭ ভাসানী পরিষদ মাভাবিপ্রবি শাখার নেতৃত্বে ইপিয়ার-হাবিবুর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুবদল নেতা এমপি নয়নের ঢাকা ত্যাগ পঞ্চগড়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পাসপোর্ট হারিয়ে দিশেহারা তিন ভারতীয় নাগরিক কলাপাড়ায় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় সড়ক ও ড্রেন পরিচ্ছন্নতা আন্ধারমানিক সেতু পরিচ্ছন্নতা অভিযানে কৃষকরা তেলের পরিমাপ কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

জুলাই গণহত্যার বিচার না হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবো : সাবেক মেয়র সাক্কু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:৩৪ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মো. মনিরুল হক সাক্কু বলেছেন, “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করতে হবে। অন্যথায় জনগণ আপনাদের ছাড়বে না।”

তিনি বলেন, “আমার নেতা তারেক রহমানকে বলবো, জুলাই গণহত্যার বিচার করুন। তাদের জীবনের বিনিময়ে আজ আমরা কথা বলতে পারছি। সুতরাং তারাই শ্রেষ্ঠ। আগামী ছয় মাসের মধ্যে যদি এ গণহত্যার বিচার শুরু না হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবো। আর কত দিন অপেক্ষা করবো?”

বুধবার ৫ আগস্ট কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ-আহত ব্যক্তিরা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূরে আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুস সালাম মাসুক, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম খাঁন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হক খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সাক্কু আরও বলেন, “৫ আগস্ট কুমিল্লার ডিসি ও এসপি বারবার ফোন দিয়ে সহযোগিতা চেয়েছিলেন। পুলিশ লাইন ও থানায় হামলা-ভাঙচুর হচ্ছিল। আমি ছোট ভাই রিংকুকে বলেছিলাম, সরকারি সম্পত্তি রক্ষা করতে হবে। সে নেতাকর্মী ও আইনজীবীদের নিয়ে দায়িত্ব পালন করেছে।”

তিনি বলেন, “৫ আগস্ট বিকেলে রিংকু, অ্যাডভোকেট আবুল কালাম ভাইসহ আমার ভাতিজা গুলিবিদ্ধ হয়। ১০ দিন পর কালাম ভাই মারা যান। এ হত্যার বিচার হবে। বিচার না হওয়া পর্যন্ত আমি নিজেকে অপরাধী মনে করি।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, মনিরুল হক সাক্কু বর্তমানে দলের কোনো পদে না থাকলেও কুমিল্লার মানুষ তার পাশে রয়েছে। বৃষ্টি ও নগরীর জলাবদ্ধতা উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিই তার প্রমাণ। আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে বলেও তারা মন্তব্য করেন।

জুলাই শহিদ-আহত স্মৃতি সংস্থা কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :