ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নির্বাচনী দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হোটেল শ্রমিক আহত ৫ নং হাজিরপাড়া ইউনিয়নের গণমানুষের আস্থার প্রতীক মোঃ আব্দুস সহিদ পাটোয়ারী গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজির কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা বাগেরহাটের রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জে নেই কোনো প্রশিক্ষণ প্রাপ্ত ডুবুরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২ জন আটক জাবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্বে মুসলিম ও জসিম চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা ১১ হাজার টাকা থমকে গেছে মুকসুদপুর পৌরসভার সামগ্রিক উন্নয়নমুলক কর্মকান্ড

ঈদে মিলাদুন্নবী (সা.) পালন না করে কটূক্তির অভিযোগ : ভাঙ্গায় প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের অপসারণ দাবিতে ৩ দিনের আল্টিমেটাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:৫৫ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন না করা, ধর্মীয় বিষয়ে কটূক্তি এবং নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা কাজী শামসুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের দ্রুত অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বাদ জুমা ভাঙ্গা ঈদগাহ মাঠে সর্বস্তরের তৌহিদী জনতা ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে এই বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আগামী ৩ দিনের মধ্যে বিতর্কিত এই প্রধান শিক্ষককে অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আল্টিমেটাম দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত নিজ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন না করে চরম অনীহা প্রকাশ করেছেন এবং এ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেছেন। এছাড়া ৫ই আগস্টের পরবর্তী সরকারি নির্দেশনা বাস্তবায়নেও তিনি গড়িমসি করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলা, অর্থ আত্মসাৎ ও একাধিক অনিয়মের তদন্ত চলমান রয়েছে। তিনি নিয়মিত সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সাংবাদিকদের সাথে অসদাচরণ ও অপেশাদার আচরণ করে আসছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন যাবত এসব অপকর্ম করে পার পেয়ে আসছেন বলে সমাবেশে দাবি করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন—সাবেক অভিভাবক সদস্য মিঞা মোহাম্মদ আলমগীর, বিশিষ্ট সমাজসেবক হেমায়েত হোসেন,সাবেক ম্যানেজিং কমিটির সদস্য এনায়েত মুন্সী, ছাত্রনেতা আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।

বক্তারা অবিলম্বে অরুণ চন্দ্র দত্তকে পদ থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনা এবং একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে প্রধান শিক্ষকের দায়িত্বে পদায়নের জোর দাবি জানান। অন্যথায় তিন দিন পর বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদে মিলাদুন্নবী (সা.) পালন না করে কটূক্তির অভিযোগ : ভাঙ্গায় প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের অপসারণ দাবিতে ৩ দিনের আল্টিমেটাম

আপডেট সময় : ০৬:৪৮:৫৫ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬