ঢাকা ১০:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জে নেই কোনো প্রশিক্ষণ প্রাপ্ত ডুবুরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২ জন আটক জাবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্বে মুসলিম ও জসিম চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা ১১ হাজার টাকা থমকে গেছে মুকসুদপুর পৌরসভার সামগ্রিক উন্নয়নমুলক কর্মকান্ড সারে ১২ কোটি টাকার কাজে ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! ভাউলাগঞ্জ হাটে টোলের নামে বাড়তি টাকা আদায়, রশিদে নেই আদায়ের অঙ্ক শাল্লায় প্রথমবারের মতো উপজেলা প্রেসক্লাবের কার্যালয় ও কনফারেন্স রুম উদ্বোধন ইউপি সদস্যের বিরুদ্ধে বিধবা ভাতা আত্মসাতের অভিযোগ, সংবাদ প্রকাশের পর তদন্তের নির্দেশ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২ জন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:৫১ অপরাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ১টি মোটরসাইকেলসহ ২ জন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

আজ ৩০ আগস্ট আনুমানিক বিকেল সাড়ে ৫ টায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।

মো. আনারুল (৪০), পিতা-মৃত আ. রহমান, গ্রাম-ইসলামপুর, ডাকঘর-চৌডালা, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

মো. সাজামান (২৯), পিতা-মৃত আ. গফুর, গ্রাম-দিয়ারপাড়া, ডাকঘর-চৌডালা, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা নিয়মিত ভারত থেকে চোরাচালানের মাধ্যমে হেরোইন এনে স্থানীয় লোকজনের কাছে বিক্রি করে আসছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে এবং সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২ জন আটক

আপডেট সময় : ০৯:২০:৫১ অপরাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬