ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যাম ভবনে থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দাতিয়াপাড়া ইউনাইটেড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক আল আমিন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ তেঁতুলিয়া প্রেসক্লাব নবনির্বাচিত সভাপতিকে আলেম-ওলামাদের সংবর্ধনা পঞ্চগড় থেকে বিশ্বমঞ্চে, শেষ হলো দুই দিনের ছায়া জাতিসংঘ সম্মেলন গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ৩০ তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন পঞ্চগড়ে বিজিবি-১৮ ব্যাটালিয়নের উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শেষে ৩৩ যুবক পেল সনদ

দাতিয়াপাড়া ইউনাইটেড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৩৪ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে দাতিয়াপাড়া ইউনাইটেড আয়োজিত ১৬ দলীয় বিশাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২০ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাহমুদপুর একাদশ ও নিশ্চিতপুর একাদশ মুখোমুখি হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রায়হান উদ্দিন সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে রায়হান উদ্দিন সোহেল বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার আয়োজন আরও বাড়াতে হবে। তিনি তরুণদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান।

উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় নির্ধারিত ৬০মিনিট শেষে নিশ্চিন্তপুর একাদশকে ১-০ গোলে হারিয়ে মাহমুদপুর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রায়হান উদ্দিন সোহেল। এ সময় আয়োজক, খেলোয়াড়, ক্রীড়ামোদী দর্শকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :