ভাসানী পরিষদ মাভাবিপ্রবি শাখার নেতৃত্বে ইপিয়ার-হাবিবুর
- আপডেট সময় : ০৩:১৮:০৮ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
টাংগাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ভাসানী পরিষদের ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মুহাম্মদ ইপিয়ার হোসেনকে আহ্বায়ক এবং হাবিবুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা কবি বুলবুল খান মাহবুব ও সদস্য সচিব আজাদ খান ভাসানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মাভাবিপ্রবি শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোঃ মিজানুর রহমান মাসুম ও মোহাম্মদ ইলিয়াস কামালকে। যুগ্ম সদস্য সচিব হয়েছেন আবদুল আলীম সরকার ও মোঃ লুৎফর রহমান।
সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আরিফুর রহমান, মোঃ ইসমাইল হোসাইন, কাজী শহীদুল ইসলাম, দেওয়ান মোঃ কামাল উদ্দীন, এস. এম. সেলিম মিয়া, মোহাম্মদ মেহের আলী, খন্দকার হাবিল উদ্দিন, আরিফুল ইসলাম, মোঃ কামরুজ্জামান বাবু, রাশেদুল ইসলাম রাসেল, মোহাম্মদ হারুন-অর-রশিদ জুয়েল, মোহাম্মদ সানোয়ার হোসেন, মোহাম্মদ শামীম হোসেন, মোহাম্মদ আইয়ুব আলী, মোঃ মফিজুল মন্ডল, মোঃ ফখরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রিপন তালুকদার, কামরুজ্জামান, মোঃ মোশারফ হোসেন রিন্টু, মোঃ আমিনুর ইসলাম, মোঃ আজিজুল হাকিম, মোঃ মামুন কবির খান, মোঃ বারিক আহম্মেদ, আহাম্মদ আলী ও মোঃ লাবু মিয়া।
নবগঠিত কমিটির আহ্বায়ক মুহাম্মদ ইপিয়ার হোসেন বলেন, “মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকেই তাঁর আদর্শ বুকে নিয়ে দেশের ও মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই।”
সদস্য সচিব হাবিবুর রহমান বলেন, “মাওলানা ভাসানীর আদর্শ ও দর্শনকে ধারণ করে ভাসানী পরিষদকে বিশ্ববিদ্যালয়ে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের কল্যাণের পাশাপাশি দেশের মানুষের অধিকার ও কল্যাণে সংগঠনের কার্যক্রমকে এ গিয়ে নেয়া হবে।”
নেতারা বলেন, মাওলানা ভাসানীর আদর্শ ও জনকল্যাণের চেতনাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করবে নবগঠিত কমিটি।



















