ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস : এসএম জিলানী গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার  চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা পঞ্চগড়ে বিশ্ব নদী দিবসে নদী দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি বোদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও

গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৩২ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কলেজ শিক্ষার্থী হত্যার ২৪ ঘণ্টার মধ্যে যৌথভাবে অভিযান চালিয়ে স্বপন মোল্লা (৪৩) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার ২৬ সেপ্টেম্বর ভোরে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ দাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার স্বপন মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া গ্রামের বাসিন্দা।

এসআরবি-৬, খুলনা ক্যাম্প এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ দাস জানান, গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী হত্যার আসামি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় ওই এলাকায় অভিযান চালিয়ে হত্যার মামলার দুই নং আসামি স্বপন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় বাকি আসামিদেরও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে টিউশনি শেষ করে ফেরার পথে গোপালগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের ভূইয়াকে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় শুক্রবার দুপুরে নিহত জুবায়ের ভূঁইয়ার বাবা রমজান আলী ভুইয়া বাদী হয়ে সাতজনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষারà§