ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত : ‘পর্যটননগরী’ ঘোষণার দাবি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান নবীকে নিয়ে কটূক্তির মামলা নিয়ে “বিভ্রান্তি” বাদীর সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়াসহ পাঁচ উপজেলায় এনসিপির (আংশিক) কমিটি ঘোষণা  তাহিরপুর সীমান্তে চোরাচালানের লাইনম্যান’ পরিচয়ে সক্রিয় আব্দুর রফ শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের ৩৫ সদস্যের কমিটিতে জিয়াউর সভাপতি রেদুয়ান সম্পাদক সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র কলারোয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন

বোদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:২৭ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন ও নগদ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বোদা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই সহায়তা প্রদান করে।

শনিবার ২৬ সেপ্টেম্বর উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এ সব ঢেউটিন ও চেক তুলে দেন পঞ্চগড়-২ আসনের জাতীয় সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

জানা গেছে, উপজেলার বোদা সদর, ঝলইশালশিরী, ময়দানদিঘী, বেংহারী, বড়শশী এবং সাকোয়া ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তালিকাভুক্ত পরিবারগুলোর মাঝে এই সহায়তা বণ্টন করা হয়। তালিকায় থাকা সুবিধাভোগীদের প্রত্যেক পরিবারকে পুনর্বাসনের জন্য ১ বান্ডিল করে ঢেউটিন এবং নগদ তিন হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

ঢেউটিন ও অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “সরকার সবসময় যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য এই তাৎক্ষণিক সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, ত্রান, দুর্যোগ ও প্রকল্প কর্মকর্তা ওয়ালিফ মন্ডল সহ বোদা উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মচারী এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :