ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজিবপুরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ ও মিছিল চরফ্যাশনে ডোবা থেকে গলা ও পেট কাটা যুবকের মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবকলীগ সভাপতি চেয়ারম্যান পদে পূর্ণ বহাল বাংলাবান্ধা স্থলবন্দরে ভুটানের গাড়ি চালককে মারধরের অভিযোগ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জিসাসের সমাবেশ তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত : ‘পর্যটননগরী’ ঘোষণার দাবি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান নবীকে নিয়ে কটূক্তির মামলা নিয়ে “বিভ্রান্তি” বাদীর সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়াসহ পাঁচ উপজেলায় এনসিপির (আংশিক) কমিটি ঘোষণা 

টুঙ্গিপাড়াসহ পাঁচ উপজেলায় এনসিপির (আংশিক) কমিটি ঘোষণা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:৩০ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি  : জাতীয় নাগরিক পার্টি-এনসিপির গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গোপালগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন মো. আরিফুর রহমান। যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন শাকিল মিয়া।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এই কমিটি অনুমোদন করেছেন।

বৃহস্পতিবার ২৩ জুলাই ওই দুই নেতা ২৯ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন করেন। এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর থানা কমিটির অনুমোদন দেয়া হয়।

এ ছাড়া কমিটিতে আরও নয়জনকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- আতাউর রহমান, বাধন মিয়া, সৌরভ ইসলাম, বুলবুল ইসলাম, শিকদার বরকত উল্লাহ, রুম্মান হোসাইন রিমন, আরিফ শেখ, রুবেল মোল্লা, মাওলানা তাওহীদুল ইসলাম।

কমিটিতে সদস্য রাখা হয়েছে ১৮জনকে। আগামী তিন মাসের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :