ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত মেলান্দহে আওয়ামী লীগের বিরুদ্ধে শ্রমিক দলের বিক্ষোভ বগুড়ায় ৮৫ সদস্যের ব্যাংকারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ব্যাব) জেলা কমিটি গঠন জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত চরফ্যাশনে বশার হত্যার ঘটনায় মামলা অভিযুক্ত স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বৃদ্ধকে শিকলে বেঁধে নির্যাতন, নেপথ্যে মাদকের টাকা লেনদেনের অভিযোগ! গোপালগঞ্জ মধুমতী খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত  গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:১৭ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :‌ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ গঠিত ৮টি টিম পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে।

উক্ত কর্মসূচির অংশ হিসেবে রবিবার ২৭ সেপ্টেম্বর বিকেল ৩ টায় ৮ নং টিমের আওতায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের বটতলাহাট হতে জয়নগর মীরপাড়া গ্রামে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করার জন্য লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৮ নং টিম লিডার কর নির্ধারক মো: এনামুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোছা: নওরোজ হুদা ও পৌর কর্মচারী সংসদের সেক্রেটারী মো: আব্দুল আজিজ খান। অভিযানে অংশ নেন রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ, পৌরসভার কর্মচারী লিটন, শরীফ, শাহীন, কাদের, আলী হোসেন, গোলাম মোস্তফা রেসকেল-সহ অন্যরা।

গঠিত টিমের কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে। এজন্য নিজ নিজ বাড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :