মেলান্দহে আওয়ামী লীগের বিরুদ্ধে শ্রমিক দলের বিক্ষোভ
- আপডেট সময় : ১১:০০:০৬ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক দেশ বিরোধী যড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার হাজরাবাড়ী পৌর শ্রমিক দলের উদ্যোগে পৌর এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি হাজরাবাড়ী বাজারের সিএনজি স্টেশন থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশ করেন তারা।
মিছিলে আপা আপা করিস না-আপা আর আসবে না, একটা একটা লীগ ধর-ধইরা ধইরা জেলে ভর এমন স্লোগান দেন তারা।
সমাবেশে হাজরাবাড়ী পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে ও পৌর শ্রমিক দলের সদস্য সচিব মো. মমিনুর ইসলাম মমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. ইসমাঈল হোসেন ও প্রধান বক্তা হিসেবে ছিলেন হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ তালাত মাহমুদ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই সরকারকে পতনের জন্য যারা লংমার্চ করেছেন এবং যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে হুশিয়ার করে দিতে চাই, এই সরকারকে পতন ঘটানোর চেষ্টা করলে আপনাদের ফল ভালো হবে না।
ওনি নাকি ডিসেম্বরে আসবে আমরা চাই এখনই আসুক। সারা বাংলাদেশর তার জন্য অপেক্ষায় আছে।
এছাড়া সমাবেশে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।



















