ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে ইউএনও’র বিরুদ্ধে তালবাহানার অভিযোগ  সাতক্ষীরায় চালক-পথচারীদের সচেতন করতে বিআরটিএর রোড শো সাতক্ষীরা পলাতক আসামিকে ধরতে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার সাতক্ষীরার ভোমরা বন্দরে দুই মাসে শুল্কমুক্ত কোটায় ৭৫৩ টন গম আমদানি ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি গোপালগঞ্জ বিদ্যালয়ের কমিটি গঠনে প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগ  সাতক্ষীরা ফিরছে ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা প্রবাসেও লোকসংগীতের আলো ছড়াচ্ছেন রানী শেখ এলিজা চাঁদার দাবিতে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি

চরফ্যাশনে বশার হত্যার ঘটনায় মামলা অভিযুক্ত স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৫২ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ফোন করে ডেকে নিয়ে আবুল বশার নামের এক ব্যাক্তিকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত বশারের পিতা আবুল কাশেম বাদী হয়ে রবিবার রাতে দক্ষিণ আইচা থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় সাইদুল ইসলাম জমাদার এবং সাইদুলের স্ত্রী সালমা বেগমকে আসামী করা হয়েছে। থানা পুলিশ এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছেন। আসামি সাইদুল ইসলাম জমাদারকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামি সালমা বেগম পুলিশ হেফাজতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

নিহতের ছোট ভাই ইব্রাহিমের অভিযোগ, সালমা ও তার স্বামী সাইদুল দুষ্ট প্রকৃতির লোক। জুয়েল নামের স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা করেন সালমা। ওই মামলায় তার ভাই আবুল বশারকে সাক্ষী রাখেন। বশার ওই মামলার সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় তাকে ডেকে নিয়ে স্বামী-স্ত্রী মিলে হত্যা করেছে বলে তার অভিযোগ।

থানা পুলিশ এবং এলাকাবাসীর ভাষ্য, ২৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সালমা বেগম মোবাইল ফোনে আবুল বাশারকে তার বাড়িতে যেতে বলেন। স্থানীয় বাবুর হাট বাজারে থাকা বশার সালমার ফোন পেয়ে তার বাড়িতে যান। এর পর থেকে বশার নিখোঁজ ছিলেন। পরদিন রবিবার দুপুরের পর সালমার বসতঘর সংলগ্ন ডোবায় আবুল বশারের গলায় দাগ এবং পেটকাটা মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সন্দেহভাজন সালমাকে মারধর করে পুলিশে সোপর্দ করে এবং তার বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :