ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে ইউএনও’র বিরুদ্ধে তালবাহানার অভিযোগ  সাতক্ষীরায় চালক-পথচারীদের সচেতন করতে বিআরটিএর রোড শো সাতক্ষীরা পলাতক আসামিকে ধরতে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার সাতক্ষীরার ভোমরা বন্দরে দুই মাসে শুল্কমুক্ত কোটায় ৭৫৩ টন গম আমদানি ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি গোপালগঞ্জ বিদ্যালয়ের কমিটি গঠনে প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগ  সাতক্ষীরা ফিরছে ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা প্রবাসেও লোকসংগীতের আলো ছড়াচ্ছেন রানী শেখ এলিজা চাঁদার দাবিতে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি

প্রবাসেও লোকসংগীতের আলো ছড়াচ্ছেন রানী শেখ এলিজা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের লোকসংগীত চর্চা এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের কাছে লোকসংগীতের ভাবধারা, সুর ও ছন্দ পৌঁছে দিতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম সনামধন্য সংগীতশিল্পী রানী শেখ এলিজা। প্রায় অর্ধশত সম্মাননা পুরষ্কার পাওয়া এই কিংবদন্তি শিল্পী বর্তমানে প্রবাসী জীবনযাপন করছেন।

রানী শেখ এলিজা ১৯৮৪ সালের ১২ অক্টোবর মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার নিতিরা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ফজলুল শেখ ছিলেন একজন দেশবরেণ্য বয়াতি শিল্পী। পিতার হাত ধরেই ছোটবেলায় সংগীত জগতে পা রাখেন তিনি।

সংস্কৃতির বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রানী শেখ এলিজা বলেন, “দেশে সাংস্কৃতি চর্চা এখন সাংঘাতিক প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের উপর হামলা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক!”

ভয় ও শঙ্কা থেকেই প্রবাসে পাড়ি জমালেও বাংলা সংস্কৃতি চর্চা থেকে নিজেকে কখনো ছিন্ন করেননি তিনি। বর্তমানে তিনি আমেরিকায় বসবাস করেও নিয়মিত লোকসংগীত চর্চা করছেন এবং বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে সংগীত পরিবেশন করে যাচ্ছেন।

শ্রোতা-দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় এই শিল্পী বিভিন্ন সংগঠন থেকে এ পর্যন্ত প্রায় অর্ধশত সম্মাননা পুরষ্কার পেয়েছেন।

শিল্পীদের রাজনৈতিকভাবে চিহ্নিত করা প্রসঙ্গে তিনি বলেন, “শিল্পীদের আলাদা কোনো রাজনৈতিক দল হয় না, শিল্পীরা সকলের কাছেই সমান। আমাদের দেশে শিল্পীদেরকে রাজনৈতিক তকমা লাগিয়ে হেনস্তা করা বা সংস্কৃতি চর্চা থেকে দূরে রাখা অত্যন্ত দুঃখজনক!”

জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সততার সাথে সংস্কৃতি চর্চা ও মানব কল্যাণে কাজ করে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন এই গুণী শিল্পী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :