ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে ইউএনও’র বিরুদ্ধে তালবাহানার অভিযোগ  সাতক্ষীরায় চালক-পথচারীদের সচেতন করতে বিআরটিএর রোড শো সাতক্ষীরা পলাতক আসামিকে ধরতে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার সাতক্ষীরার ভোমরা বন্দরে দুই মাসে শুল্কমুক্ত কোটায় ৭৫৩ টন গম আমদানি ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি গোপালগঞ্জ বিদ্যালয়ের কমিটি গঠনে প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগ  সাতক্ষীরা ফিরছে ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা প্রবাসেও লোকসংগীতের আলো ছড়াচ্ছেন রানী শেখ এলিজা চাঁদার দাবিতে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি

গোপালগঞ্জ বিদ্যালয়ের কমিটি গঠনে প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩০ নম্বর উত্তর বান্ধাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক পীযুষ কান্তি রায়ের বিরুদ্ধে।

এ ঘটনায় গত ২৭ সেপ্টম্বর গাজী মো. জাকারিয়া খন্দকার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, গত ২২ জুন বিদ্যালয়ে অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে গাজী মো. জাকারিয়াকে বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত করা হয়।

পরে প্রধান শিক্ষক পীযুষ কান্তি রায় নাম পরিবর্তন করে

মো. বাচ্চু খন্দকারের নাম অনুমোদনের জন্য পাঠান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে।

আজ মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে বিদ্যালয় এলাকায় গেলে ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার মো. আবু হানিফ, সহসভাপতি শাহআলম খন্দকার ও ইউপি সদস্য মাসুম শেখ বলেন, সভায় সবার সম্মতিতে জাকারিয়ার নাম প্রস্তাব করা হয়েছিল। পরে তাঁর নাম বাদ দেওয়ার বিষয়টি তদন্তের দাবি জানান তাঁরা।

তবে মো. বাচ্চু খন্দকার বলেন, তিনি কমিটিতে থাকতে চান না। স্থানীয়রা জাকারিয়াকে নির্বাচিত করার পরও তাঁকে না জানিয়ে তাঁর নাম দেয়া হয়েছে বলে তিনি জানান।

অভিযোগে বিদ্যালয়ের বিভিন্ন খাতে সরকারি বরাদ্দের অর্থ ব্যবহারে অনিয়মের বিষয়টিও তদন্তের দাবি জানানো হয়েছে। তবে প্রধান শিক্ষক পীযুষ কান্তি রায় বলেন, ‘আমি ছুটিতে রয়েছি। শুনেছি একটি অভিযোগ হয়েছে। এখন আমি কিছু বলতে পারব না।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত বলেন, প্রধান শিক্ষক তিনটি নাম প্রস্তাব করেছেন এবং প্রথম নামটি অনুমোদন হয়েছে। তালিকায় জাকারিয়ার নাম থাকলে অন্য নাম কেন পাঠানো হয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ইউএনও সাইফ-উল-আরেফিন বলেন, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :