ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রম উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:১৯ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় পাঠ্যক্রম ভিত্তিক নাট্য ভাবনায় সিলেবাস থিয়েটার কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার ২১ সেপ্টেম্বর উপজেলার সারিয়ালজোত সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভীন। জেলা প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করছে প্রাণ প্রকৃতি পরিবেশ এবং সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা কারিগর। এই কার্যক্রমে প্রান্তিক এলাকার প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থীরা তাদের পাঠ্যক্রমের বিষয়গুলো নিয়ে নাটক নির্মান করে এবং স্কুল মাঠেই তা প্রদর্শিত হয়। এর আগে শিক্ষার্থীদেরকে ৭ দিন ব্যাপি থিয়েটারের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। ৫ টি শ্রেণী থেকে ২৫ জন শিক্ষার্থীকে নিয়ে একটি থিয়েটার ক্লাব প্রতিষ্ঠা করা হয। পাঠ্যক্রমে যুক্ত গল্প বা নাটকের মাধ্যমে তাদেরকে মেডিটেশন, ব্যায়াম, উচ্চারন, সাবলিলভাবে কথা বলা, অভিনয়, গল্পপাঠ, সঙ্গীত, খাদ্যাভ্যাস, প্রকৃতি ও পরিবেশ, পজেটিভ আচরণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। পরে নিজেদের মতোই তারা একটি নাটক নির্মাণ করে নিজেরাই অভিনয় করে। উদ্যোক্তারা বলছেন এই প্রক্রিয়া চলমান থাকবে। থিয়েটার ক্লাবের মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীরাও সিলেবাস থিয়েটারের সাথে যুক্ত হবে। উদ্বোধনী দিনে সারিয়াল জোত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থিয়েটার ক্লাব সারিয়াল থিয়েটার মঞ্চস্থ করে নাটক ‘বাঁশিওয়ালা’। নাটকটি নির্দেশনা দেন সরকার হায়দার। অভিনয় করেন আরুশা, সারা, আশরাফি, রোমিও, মেহেদী, সাদিকুল, জেসিকা, রিমি, জান্নাতি, মনি, রাতুল, ইমরান, সোহান, বাইজিদ, নিহাদ, হ্যাপি, সামিয়া, ইতি, ফয়সাল, সৌরভ ও মাহিম। নাটকটির ব্যবস্থাপনায় ছিলেন হাবিবুর রহমান (হাবিব), প্রযোজনায় ছিলেন রেজাউল ইসলাম, পোষাক ও প্রপস পরিকল্পনায় ফাহিম আহমেদ এবং সঙ্গীত পরিকল্পনা করেন রইসউদ্দিন।

কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার জানান, প্রান্তিক এলাকার শিক্ষার্থীরা সাংস্কৃতিক বৈচিত্রতা উপভোগ করতে পারেনা। পাঠক্রমেই বিচিত্র সাংস্কৃতিক বিষয় রয়েছে। স্কুল সিলেবাস থিয়েটার শিক্ষার্থীরা উপভোগ করার পাশাপাশি একইসাথে তাদের অভিভাবক, এলাকার সুধীজনও উপভোগ করবে। এটি জেলা প্রশাসনের একটা অনন্য উদ্যোগ দাবি করে তিনি জানান, পাইলট প্রকল্প হিসেবে তেঁতুলিয়া উপজেলার ১০ টি বিদ্যালয়ে এই কার্যক্রম পরিচালিত হবে। পরে দশটি নাটক নিয়ে একটি নাট্য উৎসব হবে।

জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, থিয়েটার একটি কম্পোজিট আর্ট। এটি শুধু নিছক নাটক বা অভিনয় নয়। একজন অভিনেতাকে নানা যোগ্যতায় যোগ্য হয়ে উঠতে হয়। তাঁর খাবার, পোশাক আশাক, কথা বলা থেকে শুরু করে সবকিছুতে আর্টকে অনুসরণ করতে হয়। তাই থিয়েটারের প্রশিক্ষণ সকল মানুষের জন্য একটি অনুসরনীয় বিষয়। অন্যদিকে এই মাধ্যমে পাঠ্যক্রমের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে প্রান্তিক শিশুদের পাঠদান করলে শিশুদের আত্নবিশ্বাস, মনস্তাত্বিক বিকশিত হওয়ার পাশাপাশি সৃজনশীলতা বৃদ্ধি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমাম রাজী টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন ( রাজস্ব), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধি মকবুলার রহমান সহ সহস্রাধিক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :