ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান : গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি

পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : তাবলিক জামাতের স্বপ্নদ্রষ্টা মাওলানা সাদ পন্থী সাথী পঞ্চগড় জেলায় ইস্তেমার সকল প্রস্তুতি সম্পন্ন করার পর গতকাল সকালে বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি পঞ্চগড় জেলা ইজতেমার উদ্বোধনের পর মাওলানা জুবায়ের পন্থী তথা হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে ইজতেমা বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। তারা মানববন্ধন শেষে পঞ্চগড়ে ইজতেমা বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।

ধর্মীয় বিষয়ে মতপার্থক্য বা বিরোধিতা থাকতে পারে না বলে তৌহিদি জনতার পক্ষে হাফেজ মাওলানা আব্দুল্লাহ বলেন জেলা এস্তেমা বন্ধের জন্য মানববন্ধন করা সঠিক নয় এতে সাধারণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে কারণ ইসলামে মুসলমানদের মধ্যে ঝগড়া ফাসাদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাবলীগ জামাত কারো ব্যক্তি স্বার্থ নয় সাধারণ মানুষদের নামাজ দোয়া কালাম শিক্ষা নামাজের জন্য প্রয়োজনীয় মসলা মাসায়েল শিক্ষা দেওয়া হয় যারা ইজতেমা বন্ধের জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন তারাও কিন্তু তাবলীগ জামাতের সাথী । মাওলানা সাদ সাহেব একজন বুজুর্গ ব্যক্তি মতামতে মিল না থাকার কারণে নেতৃত্বের মুখে পড়ে বাংলাদেশে তাবলীগ জামাতের দুটি দল সৃষ্টি হয়েছে দুই দলেই কিন্তু তাবলীগ জামাতের নিয়ম মেনে চিল্লা দেন এবং তাবলীগের সাথীদের শিক্ষা দেওয়ার জন্য কিছু কিছু বই রয়েছে এদের মধ্যে ফাজায়েলে আমল, ফাজায়েলে সাদাকাত, হেকায়েতে সাহাবা ও মুন্তাখাব হাদিস উল্লেখযোগ্য এ সমস্ত কিতাব দিয়েই তাবলীগের সাথীদেরকে শিক্ষা দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরবঙ্গের একজন আলেমে দ্বীন মুফাসসিরে কুরআন আমাদের প্রতিনিধিকে জানান শেষ জামানায় ইসলামের মধ্যে ফেতনার সৃষ্টি করবে তারাই যারা অনভিজ্ঞ কোরআন হাদিস সম্পর্কে তাদের ধারণা নেই কিন্তু তাদের চলন হিরণে মনে হবে বিখ্যাত আলেম বা কোরআন হাদিসের জ্ঞানী আর তারাই ফেতনা তৈরি করে মুসলমানদের মধ্যে রক্তপাতের সৃষ্টি করবে। আলেম-ওলামাদের মধ্যে এমন বিরোধ সাধারণ মানুষের মনে প্রশ্ন ও হতাশা তৈরি করে। ধর্মের নামে বিভেদ নয়, উভয় পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যই হওয়া উচিত বলে সবার প্রত্যাশা।

ধর্মীয় ঐক্যের জায়গায় বিরোধ নয়, আলোচনার মাধ্যমে সমাধান কামনা করছেন জেলার আলেম সমাজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :