ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসাবিহীন আর কত প্রাণ ঝরলে শেষ হবে নির্মাণকাজ  দিরাইয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ : দুই ইউটিউবারের বিরুদ্ধে থানায় লিখিত আবেদন চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বিশ্বম্ভরপুর চালবন চেকপোস্ট গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার কুমিল্লায় ২৩ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত মধ্যনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, জব্দ ইঞ্জিনচালিত নৌকা ‎সাতক্ষীরায় আদালতের আদেশ উপেক্ষা করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে এক গৃহবধূর সংবাদ সম্মেলন

জলবায়ু সংকট ও উপকূলীয় মানুষের দাবিকে সামনে আনতে তরুণদের পথনাট্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৫৭ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশগত ন্যায়বিচার এবং বাংলাদেশের উপকূলীয় ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ মানুষের জীবনসংগ্রামকে জনপরিসরে তুলে ধরতে Youth Climate Action Forum আয়োজন করেছে ধারাবাহিক পথনাট্য।

তরুণদের পরিবেশনায় এই পথনাট্যের মাধ্যমে লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, ঘূর্ণিঝড়, নদীভাঙন, জীবিকা হারানো, বাস্তুচ্যুতি এবং পরিবেশগত ক্ষতির মতো বাস্তব সমস্যাগুলো তুলে ধরা হয়। বিশেষভাবে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বাগেরহাট, রামপাল, বরগুনা, পাথরঘাটা, কুয়াকাটা, মাদারীপুর, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও টেকনাফসহ উপকূলীয় ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের বাস্তবতা ও সংকটকে নাটকের বিভিন্ন বার্তায় তুলে ধরা হয়েছে।

পথনাট্যগুলো গত ১০-১৪ জুলাই ঢাকার মানিক মিয়া এভিনিউ, আগারগাঁও, শহীদ মিনার, টিএসসি, মোহাম্মদপুরসহ বিভিন্ন জনসমাগমস্থলে পরিবেশিত হয়। নাটকের মাধ্যমে জলবায়ু পরিবর্তনকে কেবল পরিবেশগত সমস্যা হিসেবে নয়, বরং মানবাধিকার, জীবিকা, পানি, সামাজিক ন্যায়বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার-এর বিষয় হিসেবে তুলে ধরা হয়।

পাশাপাশি তরুণদের জলবায়ু আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, উপকূলীয় মানুষের অধিকার, জলবায়ু ন্যায়বিচার, নবায়নযোগ্য জ্বালানি এবং Just Transition-এর গুরুত্বও তুলে ধরা হয়।

এই উদ্যোগের মাধ্যমে তরুণরা প্রচলিত সভা-সেমিনারের বাইরে নাটক, গল্প ও সরাসরি জনসম্পৃক্ততার মাধ্যমে জলবায়ু সংকটের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। প্রতিটি পরিবেশনার ছবি ও ভিডিও ধারণ করা হয়েছে, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য অ্যাডভোকেসি কার্যক্রমে ব্যবহার করা হবে।

এই উদ্যোগটি Youth Climate Action Forum-এর আয়োজনে, Shurjodoy Youth Society-এর কারিগরি সহযোগিতায় (Technical Partner) এবং LEDARS-এর সহায়তায় বাস্তবায়িত হয়েছে।

এই পথনাট্য উদ্যোগের মধ্য দিয়ে তরুণরা একটি স্পষ্ট বার্তা তুলে ধরেছে—জলবায়ু সংকটের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষের কণ্ঠস্বরকে সামনে আনতে হবে এবং একটি ন্যায়ভিত্তিক, জলবায়ু-সহনশীল ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :