ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত মেলান্দহে আওয়ামী লীগের বিরুদ্ধে শ্রমিক দলের বিক্ষোভ বগুড়ায় ৮৫ সদস্যের ব্যাংকারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ব্যাব) জেলা কমিটি গঠন জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত চরফ্যাশনে বশার হত্যার ঘটনায় মামলা অভিযুক্ত স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বৃদ্ধকে শিকলে বেঁধে নির্যাতন, নেপথ্যে মাদকের টাকা লেনদেনের অভিযোগ! গোপালগঞ্জ মধুমতী খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত  গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

গোপালগঞ্জ মধুমতী খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:১৬ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের বাড়াইল গ্রামে মধুমতী নদীর শাখা খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উদ্ধার হওয়া আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে বাড়াইল গ্রামের ভেতর দিয়ে বয়ে চলা মধুমতী নদীর শাখা খালে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ধারণা করা হচ্ছে অন্য কোথাও থেকে মৃতদেহটি জোয়ারের পানিতে ভেসে এই খালে চলে এসেছে। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ আশপাশের থানায় বার্তা পাঠিয়েছে।

এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :