ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ ও মিছিল চরফ্যাশনে ডোবা থেকে গলা ও পেট কাটা যুবকের মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবকলীগ সভাপতি চেয়ারম্যান পদে পূর্ণ বহাল বাংলাবান্ধা স্থলবন্দরে ভুটানের গাড়ি চালককে মারধরের অভিযোগ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জিসাসের সমাবেশ তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত : ‘পর্যটননগরী’ ঘোষণার দাবি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান নবীকে নিয়ে কটূক্তির মামলা নিয়ে “বিভ্রান্তি” বাদীর সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়াসহ পাঁচ উপজেলায় এনসিপির (আংশিক) কমিটি ঘোষণা  তাহিরপুর সীমান্তে চোরাচালানের লাইনম্যান’ পরিচয়ে সক্রিয় আব্দুর রফ

নবীকে নিয়ে কটূক্তির মামলা নিয়ে “বিভ্রান্তি” বাদীর সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:৩৩ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি ; গোপালগঞ্জের কাশিয়ানীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলার আসামির জামিন ও মুক্তির দাবিতে কয়েকজন আলেমের আদালতে উপস্থিত হওয়ার ঘটনায় এবং মামলা আপস নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী কারী মো. মহিউদ্দিন।

এ ঘটনায় আসামির মুক্তির বিষয়ে নিজের কোনো সমর্থন বা সহযোগিতা নেই বলে দাবি করেছেন তিনি।

শনিবার ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া শরীফ মার্কেটে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কারী মো. মহিউদ্দিন বলেন, কাশিয়ানীর পোনা গ্রামের জগলুল শাহিন নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে তৌহিদী জনতা ও ধর্মপ্রাণ মুসলমানদের দাবির পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করে কাশিয়ানী থানা পুলিশ। পরে আমি বাদী হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করি। বর্তমান মামলার আসামি কারাগারে রয়েছেন।

মহিউদ্দিনের দাবি, আসামিকে জামিনে মুক্ত করার বিষয়ে কয়েকজন আলেম আদালতে উপস্থিত হয়ে তার পক্ষে কথা বলেছেন এবং ইসলামি জীবনযাপনের প্রতিশ্রুতির বিষয়টি আদালতে তুলে ধরেছেন। তবে এ বিষয়ে তিনি কিছুই জানতেন না।

তিনি প্রশ্ন তুলে বলেন, আপনারা যদি আসামিকে মুক্ত করার পক্ষে থাকেন, তাহলে তাকে পুলিশের কাছে সোপর্দ করে মামলা করালেন কেন? মামলার কার্যক্রম পরিচালনার জন্য কাশিয়ানী, গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার তৌহিদী জনতার কাছ থেকে অর্থ সংগ্রহ করলাম কেন?

মামলার বাদী আরও বলেন, আমাকে অবহিত না করেই আসামির মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনে আমি এলাকায় নেই বলে দাবি করা হয়েছে। আমি এলাকায় আছি, ওইদিনও এলাকায় ছিলাম। নবী (সা.)-কে কটূক্তির অভিযোগে অভিযুক্ত ব্যক্তির জামিন বা মুক্তির বিষয়ে আমার কোনো সমর্থন কিংবা সহযোগিতা নেই এবং থাকবে না।

তিনি আরও দাবি করেন, একটি মহল নিজেদের স্বার্থ ও ফায়দা হাসিলের জন্য এ ধরনের উদ্যোগ নিয়েছে। তার নামে বা তার পক্ষ থেকে কোনো আপস বা সমঝোতার কথা প্রচার করা হলে তা সঠিক নয় বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তৌহিদী জনতার প্রতি বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরার পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান মামলার বাদী। একই সঙ্গে মামলার আসামির বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে ওলামা পরিষদ কাশিয়ানীর সভাপতি মুফতি শিহাব উদ্দিন কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি ইমরান হোসাইন আফসারী, মুফতি মাজারুল ইসলাম, মুফতি মাহমুদুল হাসান সাদ্দাম, হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ জাকির হোসেন, কারী ইলিয়াচুর রহমান, হাফেজ কামরুলসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :