ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান : গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদের হৃদযন্ত্রের দুইটি ভালভ অকেজো প্রতিস্থাপনে দরকার ৮-১০ লাখ টাকা চিকিৎসার অর্থ জোগাতে পৈতৃক সম্পত্তির ভাগ চান অসুস্থ মোসারফহোসেন, ভাই-বোনদের বিরুদ্ধে জমি আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ  যাদের রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল, তারাই সবচেয়ে বেশি হয়রানির শিকার : মনিরুল হক চৌধুরী কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে ৬৩ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় পণ্য আটক

যাদের রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল, তারাই সবচেয়ে বেশি হয়রানির শিকার : মনিরুল হক চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:২১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, “আমরা প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বলি, কিন্তু বাস্তবে তাদের মতো অত্যাচারিত ও অপমানিত মানুষ আর নেই। দেশের প্রতিটি সেক্টরে তারা হয়রানির শিকার হচ্ছেন। পাসপোর্ট অফিস, এনআইডি অফিস, জন্মনিবন্ধন থেকে শুরু করে বিমানবন্দর—এমন কোনো জায়গা নেই, যেখানে তারা ভোগান্তির শিকার হচ্ছেন না।”

বৃহস্পতিবার ৫ নভেম্বর দুপুরে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শনকালে সেবা নিতে আসা প্রবাসী ও সাধারণ মানুষের হয়রানির চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, সবকিছুই সরকারি দপ্তর। তাহলে প্রবাসীদের কেন এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরে হয়রানি হতে হবে? কেন তারা একটি জায়গা থেকে প্রয়োজনীয় সেবা পাবেন না? প্রতিনিয়ত প্রবাসীরা দেশে এসে পাসপোর্ট নবায়ন ও সংশোধনসহ বিভিন্ন কাজে নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। যাদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল থাকে, তারাই আজ বিভিন্ন দপ্তরে অপমানিত ও হয়রানির শিকার হচ্ছেন।

মনিরুল হক চৌধুরী আরও বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণেই বাংলাদেশের অর্থনীতি গতিশীল হচ্ছে। বর্তমান সরকার গণমানুষের সরকার। প্রবাসীদের কল্যাণে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে। বিমানবন্দরে হয়রানি আগের তুলনায় কমে আসছে। আশা করছি, এক সময় তা শূন্যের কোঠায় নেমে আসবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাসপোর্ট-সংক্রান্ত ভোগান্তি নিরসনে ইতিমধ্যে পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. নুরুল হাফিজের সঙ্গে কথা বলেছেন তিনি। বিষয়গুলো নিয়ে তিনি অত্যন্ত আন্তরিক। আগামী রবিবার থেকে হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, কুমিল্লা একটি বড় জেলা। তাই নাগরিকদের সুবিধার্থে জেলার উত্তর ও দক্ষিণাঞ্চলে অন্তত দুটি সাব-অফিস স্থাপনের অনুরোধ জানিয়েছি। পাশাপাশি কুমিল্লায় আরও একটি বিভাগীয় কার্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। উপযুক্ত স্থান নির্ধারণ করে এ কার্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে।

পাসপোর্ট অফিসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েনের বিষয়েও কুমিল্লার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন বলে জানান সংসদ সদস্য।

তিনি বলেন, পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করা এবং সেবার পরিবেশ নিশ্চিত করতে পুলিশ মোতায়েনের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।

পরিদর্শন শেষে মনিরুল হক চৌধুরী কুমিল্লা পাসপোর্ট অফিসের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ, দ্রুত সেবা নিশ্চিত এবং দালালচক্রের দৌরাত্ম্য রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :