ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান : গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদের হৃদযন্ত্রের দুইটি ভালভ অকেজো প্রতিস্থাপনে দরকার ৮-১০ লাখ টাকা চিকিৎসার অর্থ জোগাতে পৈতৃক সম্পত্তির ভাগ চান অসুস্থ মোসারফহোসেন, ভাই-বোনদের বিরুদ্ধে জমি আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ  যাদের রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল, তারাই সবচেয়ে বেশি হয়রানির শিকার : মনিরুল হক চৌধুরী কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে ৬৩ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় পণ্য আটক

গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মার্কেটিং বিভাগের আয়োজনে ৯ম জাতীয় মার্কেটিং দিবস-২০২৬ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘মার্কেটিং ইন দ্যা এজ অব এআই’।

দিবসটি উপলক্ষ্যে আজ দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, এআই-এর যুগে মার্কেটিং এখন আর শুধু পণ্য বিক্রির কৌশল নয়, এটি এখন ডেটা, প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়। আমাদের শিক্ষার্থীদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নৈতিক ও সৃজনশীল মার্কেটার হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, মার্কেটিং বিভাগের এই আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রক্টর ড. এস এম আহসান, মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. হাফিজুর রহমানসহ অন্যানয় শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :