ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান : গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদের হৃদযন্ত্রের দুইটি ভালভ অকেজো প্রতিস্থাপনে দরকার ৮-১০ লাখ টাকা চিকিৎসার অর্থ জোগাতে পৈতৃক সম্পত্তির ভাগ চান অসুস্থ মোসারফহোসেন, ভাই-বোনদের বিরুদ্ধে জমি আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ  যাদের রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল, তারাই সবচেয়ে বেশি হয়রানির শিকার : মনিরুল হক চৌধুরী কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে ৬৩ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় পণ্য আটক

ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:০৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় ৩ দিনব্যাপী ১৪তম ‘আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ শুরু হয়েছে। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এই মেলা চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বৃহস্পতিবার সকালে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। এতে ১২টি দেশের ২৫০টি প্রতিষ্ঠানের তৈরি আধুনিক কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ ব্যবস্থার প্রদর্শনী করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম কৃষির আধুনিকায়ন ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উৎপাদন খরচ কমানো এবং কৃষকের জীবনমান উন্নয়নের ওপর জোর দেন। তিনি জানান, সরকার কৃষকদের মেধার মূল্যায়ন এবং গবেষকদের সুযোগ-সুবিধা ও সম্মান বাড়াতে কাজ করছে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে সেচ দিয়ে ইতোমধ্যে ৪০% পানি সাশ্রয় করা সম্ভব হয়েছে। পাশাপাশি অতিরিক্ত সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারের দিকে নজর দিতে হবে।

বিগত ২০ বছরের গ্যাসের ঘাটতি মেটাতে সরকার ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ভোলা, নোয়াখালী ও তিতাসে নতুন গ্যাস পাওয়া গেছে।

উত্তরাঞ্চলের উদ্বৃত্ত আলু দিয়ে স্টার্চ পাউডার তৈরির কারখানা স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। এ ছাড়া বগুড়া বিমানবন্দর চালু করে সেখান থেকে আলু ও সবজি সরাসরি বিদেশে রপ্তানির সরকারের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আরডিএ-র মহাপরিচালক আব্দুল মজিদ প্রমানিক ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন। তারা গবেষণার উদ্ভাবনগুলো মাঠপর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া এবং টেকসই কৃষি উন্নয়নে এ ধরনের প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :