শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার পঞ্চগড়ে খেলার ছলে ডেকে নিয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মালয়েশিয়ান ব্যবসায়ি প্রতিনিধি দলের সাথে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় আমরা ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই : নাহিদ ইসলাম ‎মোহাম্মাদিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মোস্তাফিজুর রহমান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের গবেষণাগার পরিদর্শনে উপাচার্য

Reporter Name
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি :‌ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম মঙ্গলবার ৯ জুন বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করেছেন।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হকের নেতৃত্বে বিভাগের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে উপাচার্য গবেষণাগারগুলো ঘুরে দেখেন এবং চলমান গবেষণা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি বিভাগের গবেষণা পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম, বিভিন্ন অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনকালে গবেষণায় শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণার অনুকূল পরিবেশ আরও শক্তিশালী করতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি গবেষণার সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যভিত্তিক লেজার এনার্জি গবেষক রাশিদা আলীম এবং স্থপতি নাদিয়াও উপস্থিত ছিলেন।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক গবেষণা পরিবেশ উন্নয়নে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে সকলের সহযোগিতা কামনা করেন।

এদিকে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হক উপাচার্যের এ পরিদর্শনকে বিভাগের জন্য উৎসাহব্যঞ্জক উল্লেখ করে বলেন, “মাননীয় উপাচার্য মহোদয়ের এই পরিদর্শন আমাদের বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আন্তরিকতার সঙ্গে গবেষণাগারসমূহ পরিদর্শন করেছেন, শিক্ষকবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং গবেষণার মানোন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ জন্য এফটিএনএস পরিবারের পক্ষ থেকে তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, উপাচার্যের আন্তরিকতা ও সহযোগিতায় বিভাগের গবেষণা কার্যক্রম ভবিষ্যতে আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930