ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
করতোয়া নদীর বাঘডোকরাঘাটে স্থানীয়দের কাঠের ব্রিজ নির্মাণ, নদীতে সেতু নির্মাণের জোর দাবি মধ্যনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা, পথসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল গোপালগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানভিক্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক উদ্ধোধন জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের মডেল ব্রাঞ্চ ইউনিটের উদ্বোধন করেন নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুস সালাম পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত চান্দিনায় কাকী হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন, খালাস পেলেন অপর আসামি ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি গঠনেরের পরদিনই সংঘর্ষ ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে কুমিল্লায় ১১ দলের প্রচারণা

উত্তরার প্রধান সড়কে কাতার প্রবাসী দম্পতির উপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।।
  • আপডেট সময় : ১২:০২:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর উত্তরায় কাতার প্রবাসী এক দম্পতির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা শুধু হামলাই নয়, তাদের প্রাণনাশেরও চেষ্টা চালায় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। ঘটনার পর থেকে ওই দম্পতি ও তাদের পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।

জানা যায়, পহেলা ডিসেম্বর সকালে উত্তরার ১ নম্বর সেক্টরের প্রধান সড়কে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার মোহাম্মদ মশিউর রহমান খান (৪৪) ও তার স্ত্রী জেসমিন সুলতানা তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়া এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে কাতারে বসবাস করে আসছিলেন এবং কিছুদিন আগে দেশে এসেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রী শপিংয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে উত্তরার ১ নম্বর সেক্টরের প্রধান সড়কের মাথায় পৌঁছালে কয়েকজন অপরিচিত ব্যক্তি তাদের গতিরোধ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-শস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা সংঘবদ্ধভাবে এসে মুহূর্তের মধ্যেই দম্পতির ওপর হামলা শুরু করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ মশিউর রহমান খান ও তার স্ত্রী জেসমিন সুলতানা গুরুতর আহত হন। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। হামলার সময় তারা সড়কে থাকতে দেখে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দম্পতিকে উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এলাকাবাসীর ধারণা, পূর্ব বিরোধ কিংবা ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে হামলার পেছনে কারা জড়িত এবং কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

হামলার শিকার পরিবারের অভিযোগ, ঘটনার পরও অভিযুক্তরা বিভিন্নভাবে তাদের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। এমনকি বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন ও উৎপাত চালানো হচ্ছে বলেও দাবি করেন তারা। ফলে পরিবারটি বর্তমানে চরম অনিরাপত্তার মধ্যে রয়েছে।

ভুক্তভোগী পরিবার আরও জানায়, হামলাকারীদের ভয়ে তারা এখনও থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে পারেননি। যেকোনো সময় আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

এদিকে এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে হামলার শিকার দম্পতি ও তাদের পরিবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উত্তরার প্রধান সড়কে কাতার প্রবাসী দম্পতির উপর হামলার অভিযোগ

আপডেট সময় : ১২:০২:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪