শিরোনাম :
সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার পঞ্চগড়ে খেলার ছলে ডেকে নিয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মালয়েশিয়ান ব্যবসায়ি প্রতিনিধি দলের সাথে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় আমরা ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই : নাহিদ ইসলাম ‎মোহাম্মাদিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মোস্তাফিজুর রহমান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চরফ্যাশন পোস্ট অফিস সংস্কার কাজ বন্ধের ৩ বছরেও হয়নি নতুন ভবন নির্মাণ; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম বাগেরহাটের রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

মধ্যনগরে আব্দুল হামিদ তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মরহুম আব্দুল হামিদ তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুশাহিদ তালুকদার, উপজেলা যুবদলের স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকনউদ্দিন তালুকদার এবং মরহুমের পরিবারের পক্ষ থেকে জামাল হোসেন।

বক্তারা মরহুম আব্দুল হামিদ তালুকদারের রাজনৈতিক জীবন, দলীয় কর্মকাণ্ডে তাঁর অবদান এবং এলাকার উন্নয়নে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, আব্দুল হামিদ তালুকদার ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দলীয় দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

পরে মধ্যনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসান আখন্জী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু হেনা, সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কামাল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তালুকদার,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজিবুল হক, সদস্য সুমন,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, শিপলু, বাপ্পি হাসান,সদস্য, আরিফ মিয়া, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইমরানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930