শিরোনাম :
মাভাবিপ্রবিতে প্রথমবারের মত নবীন শিক্ষার্থীদের নিয়ে গ্রুমিং সেশন অনুষ্ঠিত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী রাজিবপুরে হতদরিদ্র পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল ও মুরগি বিতরণ শাল্লা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনোজ, সম্পাদক মোস্তাক বোনের জবানবন্দী মানছেনা পরিবার ও এলাকাবাসী নদীর পাড় রক্ষা ও ঐতিহ্যবাহী শিমুল বাগান রক্ষার্থে অস্থায়ী পুলিশ ক্যাম্প  কুমিল্লা প্রেসক্লাব নির্বাচনে কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র জমা দিলেন মোহাম্মদ শাহ আলম শফি জামালগঞ্জ-সেলিমগঞ্জ সড়ক সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলছে আশান্বিত লাখো মানুষ স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি এম শহীদের বোদায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজের ২৬ দিন, প্রধান শিক্ষকের রহস্যময় ভূমিকা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শাল্লা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনোজ, সম্পাদক মোস্তাক

Reporter Name
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ১০১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের অধিকার আদায় ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই শক্তিশালী কমিটি গঠন করা হয়।

নতুন গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মনোজ কান্তি দাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তাক আহমেদ। এছাড়া শিক্ষার্থীবান্ধব ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব দেয়া হয়েছে সীমান্ত তালুকদার সুমনকে।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, উপজেলার সকল প্রাথমিক শিক্ষকের ঐক্যবদ্ধ প্রয়াসে একটি ১০১ সদস্যের পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শাল্লা উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের যেকোনো ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে।

কমিটি গঠনের খবর প্রকাশের পর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। খুব শীঘ্রই এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও অভিষেক সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930