মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন এলাকা যাদুকাটা নদী ও ঐতিহ্যবাহী শিমুল বাগান রক্ষার্থে এবং অবৈধ বালু উত্তোলন, নদীর পাড় কাটা প্রতিরোধে বাঁশের বেড়া স্থাপন সহ অস্থায়ী পুলিশ ক্যাম্প।
একই সঙ্গে এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প বা আনসার ক্যাম্প স্থাপনের দাবি বাস্তবায়ন হয়েছে।
সম্প্রতি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দাখিল করা এক আবেদনে ইজারাদার উল্লেখ করেছেন, যাদুকাটা নদী ও ঐতিহ্যবাহী শিমুল বাগান দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র রক্ষার্থে এবং অবৈধভাবে বালু উত্তোলন, নদীর পাড় কাটা ও পরিবেশগত ঝুঁকির কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি আরও জানান, পূর্বের কিছু ইজারাদারের অনৈতিক কর্মকাণ্ড ও বালু খেকোদের কারণে নদীর নাব্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় নদীর ভৌগোলিক অবস্থা পর্যবেক্ষণ করে দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের সহযোগিতায় আমরা নদীর পাড় রক্ষায় বাঁশের বেড়া স্থাপন সহ ঐতিহ্যবাহি শিমুল বাগানে যাতে অবৈধভাবে কেউ বালু উত্তোলন করতে না পারে সেজন্য প্রশাসন এবং আমরা ইজারাদারগণ কঠোর অবস্থানে আছি। যাদুকাটা নদীর বালু মহাল-১ ও ২ এর ইজারাদার আরো বলেন,“যাদুকাটা নদীর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় প্রশাসনের সহযোগিতায় আমরা নিজ উদ্যোগে বাঁশের বেড়া স্থাপন করেছি। অপরদিকে প্রশাসনের সহযোগিতায় এলাকায় একটি অস্থায়ী পুলিশ বা আনসার ক্যাম্প স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ ক্যাম্প স্থাপিত্ব হবে। যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং পর্যটকরা নিরাপদে ঘুরতে পারেন। পরিশেষে তিনি জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
শিমুল বাগান এলাকার স্থানীয় কয়েকজন ব্যবসায়ি জানান,পাড় কাটা রোধে জেলা ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাঁশের বেড়া স্থাপন করায় ইজারাদারকে ধন্যবাদ জানাই।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো মনিরুল ইসলাম স্বজল বলেন,এলাবাসীর দাবি মেঠাতে পাড় কাটা প্রতিরোধে জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাঁশের বেড়া স্থাপন করা হয়েছে।
টুকের বাজার নৌ-পুলিশের ইনর্চাজ দিলীপ কুমার দাস বলেন, তাহিরপুরের ঐতিহ্যবাহী শিমুল বাগান রক্ষার্থে বাঁশের বেড়া স্থাপন করা হয়েছে। অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের বিষয়ে অফিসিয়ালি কোন চিঠি পাইনি।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন,যাদুকাটা নদীর পাড় কাটা ও ঐতিহ্যবাহী শিমুল বাগান রক্ষার্থে এবং অবৈধ ড্রেজার বন্ধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,ইজারাদার ও স্থানীয়দের উদ্যোগে বাঁশের বেড়া স্থাপন করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নিবাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বললেন, যাদুকাটা নদীর পাড় কাটা ও ঐতিহ্যবাহী শিমুল বাগান রক্ষার্থে প্রশাসন,ইজারাদার এবং স্থানীয়দের উদ্যোগে বাঁশের বেড়া স্থাপন করা হয়েছে। তবে এলাকার জননিরাপত্তা ও পর্যটন বিকাশের স্বার্থে দ্রুত একটি পুলিশ ক্যাম্প স্থাপিত্ব হবে।