শিরোনাম :
মাভাবিপ্রবিতে প্রথমবারের মত নবীন শিক্ষার্থীদের নিয়ে গ্রুমিং সেশন অনুষ্ঠিত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী রাজিবপুরে হতদরিদ্র পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল ও মুরগি বিতরণ শাল্লা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনোজ, সম্পাদক মোস্তাক বোনের জবানবন্দী মানছেনা পরিবার ও এলাকাবাসী নদীর পাড় রক্ষা ও ঐতিহ্যবাহী শিমুল বাগান রক্ষার্থে অস্থায়ী পুলিশ ক্যাম্প  কুমিল্লা প্রেসক্লাব নির্বাচনে কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র জমা দিলেন মোহাম্মদ শাহ আলম শফি জামালগঞ্জ-সেলিমগঞ্জ সড়ক সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলছে আশান্বিত লাখো মানুষ স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি এম শহীদের বোদায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজের ২৬ দিন, প্রধান শিক্ষকের রহস্যময় ভূমিকা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

মাভাবিপ্রবিতে প্রথমবারের মত নবীন শিক্ষার্থীদের নিয়ে গ্রুমিং সেশন অনুষ্ঠিত

Reporter Name
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

টাঙ্গাইল প্রতিনিধি : বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সাথে খাপ খাইয়ে নিতে এবং তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ ‘গ্রুমিং সেশন’ অনুষ্ঠিত হয়েছে।

১৮-২১ জুলাই ৪ দিন ব্যাপী বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের অডিটোরিয়ামে এ সেশনের আয়োজন করা হয়। প্রতিদিন সকাল-বিকেল ২৫০ জন শিক্ষার্থী নিয়ে ৪টি গ্রুপের মাধ্যমে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। সেশন পরিচালনা করেন বাংলাদেশে ইউএনডিপির যোগাযোগ প্রধান মো: আব্দুল কাইয়ুম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো: ফজলুল করীম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানরা সেশনে উপস্থিত ছিলেন।

গ্রুমিং সেশনে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনায় উপাচার্য বলেন, উচ্চশিক্ষার বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল পাঠ্যবইয়ের পড়াশোনাই যথেষ্ট নয়, বরং গবেষণামুখী মনোভাব গড়ে তুলতে হবে।

অধ্যাপক ড. মো: ফজলুল করীম বলেন, কর্পোরেট এবং বাস্তব জীবনের জন্য যোগাযোগ দক্ষতা নেতৃত্ব গুণাবলি এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে।

প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার ওপর জোর দেয়া হয়।

সেশনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নবীন শিক্ষার্থীরা। তাদের মতে, উচ্চশিক্ষার শুরুতে এ ধরনের সেশন তাদের ভেতরের জড়তা কাটাতে এবং ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণে দারুণভাবে সাহায্য করবে।

বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০০ নবীন শিক্ষার্থীদের এই গ্রুমিং সেশনে অংশগ্রহণের সুযোগ করে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930