শিরোনাম :
ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার পঞ্চগড়ে খেলার ছলে ডেকে নিয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মালয়েশিয়ান ব্যবসায়ি প্রতিনিধি দলের সাথে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় আমরা ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই : নাহিদ ইসলাম ‎মোহাম্মাদিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মোস্তাফিজুর রহমান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চরফ্যাশন পোস্ট অফিস সংস্কার কাজ বন্ধের ৩ বছরেও হয়নি নতুন ভবন নির্মাণ; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিক্ষার্থীদের সঙ্গে ঈদ উদযাপন করলেন মাভাবিপ্রবি উপাচার্য

Reporter Name
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

ঈদের দিন তিনি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন, শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপাচার্য শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

এদিকে, মানবিক উদ্যোগের অংশ হিসেবে ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনরত আনসার সদস্য ও নিরাপত্তাকর্মীদের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রক্টর মো. নান্নুর রহমান, সহকারী প্রক্টরবৃন্দ এবং বিভিন্ন আবাসিক হলের হাউস টিউটররা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ঈদের আনন্দ শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে ভাগাভাগি করে নেয়া এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশাসনের এ আয়োজন ক্যাম্পাসে ঈদের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930